বাংলা কর্ড

বাংলা ভাষায় সব ধরনের গানের সঠিক কর্ড ও ট্যাব

পরিসংখ্যান

সর্বমোট সদস্য: ২০১
সর্বমোট গান: ৭৬
সর্বমোট টপিক: ৬৯
সর্বমোট পোস্ট: ১৫২
নতুন সদস্য: kshahin2000
সদস্য অনলাইনে: ০
অতিথি অনলাইনে: ১

শীর্ষ ৫জন পোস্টকারী

স্বাগতম

বাংলা কর্ডে স্বাগতম। এ সাইটে আপনি সব ধরনের বাংলা গানের সঠিক গিটার কর্ড পাবেন। গিটার কর্ড ছাড়াও কিবোর্ড, হারমোনিকা ও বেস গিটারের কর্ডও রাখার পরিকল্পনা আছে। বাংলা গানের পাশাপাশি জনপ্রিয় ইংরেজি ও হিন্দী গানের কর্ড/ট্যাবও থাকতে পারে। এ সাইট ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে নাম নিবন্ধন করতে হবে। কেবল নিবন্ধনের পরই আপনি গান খুঁজতে পারবেন বা ফোরামে পোস্ট করতে পারবেন।

প্রিন্ট সুবিধা ও কর্ডের ছবি কাজ করছে না

সাইট সম্প্রতি পিএইচপি ৫ এ আপগ্রেড করা হয়েছে। এতে সাইটের কিছু সুবিধা কাজ করছে না। কর্ডচার্ট দেখানোর সময় কর্ডের ছবি অনেক সময় আসছে না। গানের প্রিন্ট নেয়ার অপশনে লাইনব্রেক উড়ে যাচ্ছে। খুব শীঘ্রই এ সমস্যা সমাধান করা হবে।


লিখেছেন আলমগীর | উত্তর: ২ | তারিখ: ২০০৮-০৭-২০

ওয়েসিসকে ব্যান করা হলো

ওয়েসিসের বক্তব্য হলো এ সাইটের অধিকাংশ কর্ড ভুল। গিটারপ্রেমীরা ভুল জিনিশ পাচ্ছে এখানে। এসব ভুল জিনিশ শোধরানো দরকার না হয় সাইট বন্ধ করে দেয়া উচৎ।

সাইট না বন্ধ করে তাকেই বিদায় জানান হলো। ওয়েসিসের জন্য শুভকামনা রইল।


লিখেছেন আলমগীর | উত্তর: ০ | তারিখ: ২০০৮-০৬-১৯

এডিটরে ফরম্যাটিং সহ ইউটিউব, স্মাইলি ও এমপথ্রি বাটন যোগ

এডিটরে এখন থেকে ফরম্যাটিং এর জন্য বেশ কিছু বাটন যোগ করা হল। এতে করে ফরম্যাট করা সহজ হবে। লিংক যোগ করা, ছবি যোগ করা, বা লেখা রঙীন করা ইত্যাদি কাজ মাউসে ক্লিক করে করা যাবে। ইউটিউবের ভিডিও লিংক করার জন্য নতুন বিবিকোড সহ বাটন যোগ করা হলো। এমপিথ্রি গানের লিংক দেয়ার জন্যও সুবিধা যুক্ত হলো।


এডমিন


লিখেছেন আলমগীর | উত্তর: ৪ | তারিখ: ২০০৮-০৬-০৭

নতুন দ্বায়িত্বে গানওয়ালা ও রেভুলেশন.সাদি

বাংলাকর্ডের দুই সদস্য গানওয়ালারেভুলেশন.সাদি কে নতুন রূপে স্বাগতম।

এখন থেকে এ দুজন বাংলাকর্ডের কর্তৃপক্ষের অংশ। তারা ফোরামে অংশগ্রহণের পাশাপাশি সাইটের বাড়তি কিছু দ্বায়িত্ব পালন করে যাবেন। এর মধ্যে রয়েছে পোস্ট মডারেশন ও ডেটাবেসে নতুন গান যোগ করা। এ ছাড়াও তারা সাইটের দীর্ঘ মেয়াদি ভবিষ্যতের পরিকল্পনা ও তার বাস্তবায়ন করবেন।

বাংলাকর্ড জন্ম থেকেই একশত ভাগ উৎকর্ষতায় বিশ্বাসী। সে কারণেই পুরো সাইট বাংলা। বিভিন্ন সুযোগ সুবিধাও বিশ্বমানের। রেভুলেশন.সাদি ও গানওয়ালা বাংলাকর্ডকে আরো এক নতুন মাত্রায় নিয়ে যাবেন।

-এডমিন


লিখেছেন আলমগীর | উত্তর: ১ | তারিখ: ২০০৮-০৬-০৬

আরো তিনটি সুবিধা যোগ করা হলো

বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর আজ তিনটি নতুন সুবিধা যোগ করা হলো।

কর্ডের ছবি: গানের কর্ড দেখার সময় কর্ডের যেসব ছবি দেখা যায় তাতে অপ্রচলিত কর্ডগুলোর নাম ঠিক দেখায় না (ছবি যদিও ঠিক দেখায়)। এটি সমাধান করতে হলে বেশ কিছু কোডে পরিবর্তন করতে হয়। তার চেয়ে যে কোন কর্ডের সঠিক ছবি দেখার জন্য নতুন একটি স্ক্রিপ্ট যোগ করা হলো। এতে যে কোন কর্ডের একাধিক ছবি দেখা সম্ভব। এ সুবিধা ব্যবহার করতে হলে বাম দিকে "কর্ড/নোট টুল" বাক্সের "কর্ডের ছবি" লিংকে ক্লিক করতে হবে।

নোট থেকে কর্ডের নাম: কিবোর্ড বাজাতে গেলে, বা অনেক সময় ভিন্ন প্রয়োজনে প্রদত্ত কিছু নোট দিয়ে কী কর্ড বানানো যাবে তা দরকার পড়ে। সে দরকার মেটাতে এ টুল। এতে মাউসের সাহায্যে নোট নির্বাচন করলে তা দিয়ে সম্ভাব্য কী কী কর্ড হতে পারে তা দেখাবে। "কর্ড/নোট টুল" বাক্সের "নোট থেকে কর্ড" লিংকে ক্লিক করে এ টুলটি ব্যবহার করা যাবে।

ফ্রেট থেকে কর্ডের নাম:গিটার বাজানোর সময়, প্রায়ই বিশেষ কোন ফ্রেট অবস্থানে কী কর্ড হয় তা জানার প্রয়োজন পড়ে। এ টুলটি সে কাজ করবে। এতে গিটারের ফ্রেট বোর্ডের ছবির উপর ক্লিক করে আঙুল বসাতে হবে। কোন তার না বাজাতে চাইলে নাটে ক্লিক করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে কী কর্ড হতে পারে তার তালিকা দেখা যাবে। "কর্ড/নোট টুল" বাক্সের "ফ্রেট থেকে কর্ড" লিংকে ক্লিক করে এ টুলটি ব্যবহার করা যাবে।


লিখেছেন আলমগীর | উত্তর: ১ | তারিখ: ২০০৮-০৬-০৪

Board footer

ফোরাম চালাচ্ছে পানবিবি
পানবিবির © কপিরাইট ২০০২–২০০৫ রিকার্ড এন্ডারসন
সব কর্ড/ট্যাব, গিটার পাঠ, টিউটোরিয়ালের কপিরাইট বাংলা কর্ড
কপিরাইট নোটিশ ও ব্যাখ্যা

Valid XHTML 1.0 Transitional Valid CSS!