কর্ড চার্ট:
কর্ড হলো গিটারের একাধিক তার একসাথে বাজানো। বামহাতে আমরা ফ্রেটবোর্ডের বিভিন্ন অবস্থানে ধরে ডান হাতের পিক দিয়ে সবগুলো তার একসাথে বাজাব। কর্ডের গঠন, নাম ইত্যাদি পরে কোন এক পাঠে বিস্তারিত আলোচনা হবে। বাম হাতের কোন আঙুল দিয়ে কোন তার ধরতে হবে তা কর্ড চার্টের মাধ্যমে দেখানো হয়। সুবিধার জন্য বাম হাতের আঙুলগুলোকে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। যেমন- তর্জনী ১, মধ্যমা ২, অনামিকা ৩ আর কনিষ্ঠা ৪। কর্ডচার্টে মূলত গিটারের ফ্রেটবোর্ডের যে অংশটুকুতে আঙুল থাকে তাই ছবির মাধ্যমে দেখানো হয়। ছবির উপরের দিককে গিটারের নেকের দিক ধরা হয়। আর ডানদিকের তারকে সবচেয়ে সরু বা ১নং তার ধরা হয়। অন্য কথায় গিটার বাজানোরত অবস্থায় সামনে থেকে ছবি তুললে যে রকম দেখাবে তাই কর্ডচার্টে দেখান হয়। নীচে A মেজর কর্ডের কর্ডচার্ট ও আঙুল ধরার পদ্ধতি দেখানো হলো।

ছবিতে x মানে তারটা বাজাতে হবে না, 0 আর মানে তারটা খোলা রেখে (কোন ফ্রেটে না ধরে) বাজাতে হবে। অনেক সময় ছবির পরিবর্তে খুব সংক্ষেপে ফ্রেট নাম্বার দিয়েও কর্ড বুঝানো হয়। যেমন, A মেজরকে x02220 দিয়ে প্রকাশ করা হয়। এর মানে হচ্ছে, বাম দিকের মানে ৬নং (সবচেয়ে মোটা) তারকে বাজাতে হবে না। ৫নং তারকে খোলা রাখতে হবে, ৪,৩, ও ২ নং তারের ২নং ফ্রেটে ধরতে হবে। ১নং তার খালি থাকবে। কোন তারে কোন আঙুল দিয়ে ধরবেন তা আপনাকে নির্ধারণ করতে হবে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কর্ডচার্ট খুবই কাজের। কর্ডগুলো একবার মুখস্থ হয়ে গেলে আর কর্ডচার্টের দরকার হবে না। পরের পাঠে আমরা কর্ড বাজাতে শেখব।
প্রাথমিক কিছু মেজর ও মাইনর কর্ড:নীচে আরও কিছু প্রাথমিক কর্ডের চার্ট দেয়া হলো যেগুলো আমরা পরবর্তী পাঠে বাজানো শেখব। সুবিধার জন্য চার্টে আঙুলের অবস্থানও দেখানো হয়েছে।

ট্যাব বা ট্যাবুলচার:কর্ড ছাড়াও গিটারের তারগুলোকে এককভাবে বাজানো যায়। কোন তারের কোন ফ্রেট কখন বাজাতে হবে তা দেখানোর জন্য ব্যবহৃত হয় ট্যাব। ট্যাবে ছয়টি দাগ বা লাইন থাকে যা গিটারে ছয়টি তারকে বুঝায়। সবচেয়ে উপরের তার গিটারের সবচেয়ে চিকন বা ১নং তারকে বোঝায়। আনুভুমিক দিককে সময় ধরা হয়। তার মানে, ট্যাবের বাম দিক থেকে শুরু করে বাজিয়ে ডান দিকে যেতে হয়। দাগের উপর সংখ্যাগুলো তারের ফ্রেট নাম্বার নির্দেশ করে যেখানে আঙুল ধরে বাজাতে হবে। কখনও কখনও একদম নীচের দাগের নীচে কোন আঙুল দিয়ে ধরতে হবে তাও বলে দেয়া হয়। যেমন, নীচের চিত্রে:

৪নং তারের ২নং ফ্রেটে বাজাতে হবে
২নং তারের ১নং ফ্রেটে বাজাতে হবে
৩নং তার খোলা বাজাতে হবে
১নং তার খোলা বাজাতে হবে
৫নং তারের ৩নং ফ্রেটে বাজাতে হবে
২নং তারের ১নং ফ্রেটে বাজাতে হবে
৪নং তারের ২নং ফ্রেটে বাজাতে হবে
১নং তার খোলা বাজাতে হবে
৫নং তারের ৩নং ফ্রেট ও ২নং তারের ১নং ফ্রেট একসাথে বাজাতে হবে
৩নং তার খোলা বাজাতে হবে
৪নং তারের ২নং ফ্রেটে বাজাতে হবে
ফাঁক দিতে হবে (কিছুই বাজাতে হবে না)
৫নং তারের ৩নং ফ্রেট ও ১নং তার খোলা রেখে একসাথে বাজাতে হবে
২নং তারের ১নং ফ্রেট বাজাতে হবে
৩নং তার খোলা বাজাতে হবে
ফাঁক দিতে হবে (কিছুই বাজাতে হবে না)